রাশিয়ায় ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল সেবা বন্ধ

৬ মার্চ, ২০২২ ০৪:১২  
এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল।ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠান তিনটির কর্তৃপক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়ে। এ নিয়ে ভিসার সিইও এবং চেয়ারম্যান আল কেলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় ভিসা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর মাস্টারকার্ড কর্তৃপক্ষ বলছে, তারা নিজ সরকারের অবরোধের সঙ্গে একমত পোষণ করে তারা সিদ্ধানত নিয়েছে তাদের ইস্যুকৃত কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না রাশিয়ানরা। অপরদিকে পেপ্যালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ড্যান শুলম্যান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় পেপ্যাল সেবা স্থগিত করছি। তবে হঠাৎ করে আর্থিক সেবা বন্ধ করায় সীমিত সময়ের জন্য দেশটির গ্রাহকেরা অর্থ তোলার সুযোগ রেখেছে পেপ্যাল। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে যায়।